নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক ইউ,পি চেয়ারম্যান টিটু

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে উপজেলার  রসুলপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী (টিটু)।
মহাদশমী উপলক্ষ্যে শনিবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয়ের কোন কারণ নেই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যত বাংলাদেশ পূর্ণগঠন হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মন্দির পরিদর্শনের সময় রসুলপুর ইউনিয়ন  বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *