“প্রেমের সন্ধান”
কবি-গুলজার রহমান
রাত জাগা পাখি ন্যায়– অপেক্ষার প্রহর যেন হয়না শেষ
শুধু বাড়ছে দ্বিধা-সংশয় ভয়!
মিলন আজও হয়নি অবশেষ।
লাল সবুজের পতাকার
রঙে উড়ন্ত কেতন
মায়া হরিনী কালো চোখে প্রেম নিবেদন
গহিন হৃদয়ে অব্যক্ত নাজানা ভাসাগুলো
আজও রয়ে গেলো অসমাপ্ত লেনদেন।
ভালোবাসা ভালোলাগা শসির পানে
প্রতিক্ষায় চেয়ে করি প্রেমের সন্ধান
প্রেম অন্বেষণে নির্বাক ধ্যানে চেয়ে থাকি
তবুও চাওয়া পাওয়ার হয়না অবসান।।
দৃষ্টি ও ভাবনার অন্তরালে
দ্বিধা সংশয় ভরা এ মন।
শুধু প্রাপ্তির আসায় ও নেশায়
চলছে আমরণ কালক্ষেপণ।
অব্যক্ত ভাষাগুলো লুকায়িত মনে
চেয়ে বাতায়নে বলি আনমনে নির্জনে
প্রেম-ভালোবাসার শুভ লগ্নে।
আজও এলেনা সংঙ্গপণে মোর পথপানে।
ভূ মন্ডল জুড়ে আসমান হতে আসমান
হৃদয় ক্ষরণে ভাঙে শপথের মান
ভালোবাসার ফেরারী এ মন
আজও মিলেনি প্রেমের সন্ধান।