বেনাপোলে অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে প্রেরণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে অচেতন অবস্থায় এরশাদ (৩৯) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় প্রাইভেট চালকরা জানান, ওই যুবক দুটি ছোট প্যাকেটের ওষুধ এর প্রেসক্রিপশনসহ বেনাপোল চেকপোস্টের আইল্যান্ডের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয় যাত্রী ছাউনির মাঝে তাকে নিয়ে তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে থানায় খবর পৌঁছালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, উদ্ধারকৃত যুবকের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। তার বোনের সঙ্গে মোবাইলফোনে কথা হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীার জন্য তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বুরুজবাগান) পাঠানো হয়েছে। তিনি কীভাবে অসুস্থ হয়েছেন তা মেডিকেল রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির চক্র বা ফুড পয়জনিংয়ের শিকার হয়ে থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *