বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও কুশল বিনিময়

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেন।

বুধবার  (১৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ যোগ্য প্রার্থী নির্বাচন, মাদকমুক্ত সমাজ গঠন, শিার মানোন্নয়ন এবং পৌরবাসীর সুচিকিৎসার জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন।এবং তিনি বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ গ্রাম দুর্গাপুরেও গণসংযোগ ও কুশল বিনিময় কর্মসূচি পালন করেন।

উভয় কর্মসূচিতে বেনাপোল পৌর ও স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, অজয় পাল ও হযরত আলী।

কৃষকদল ও ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, মনির হোসেন এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *