বেনাপোল পৌর নির্বাচন: উন্নয়নের প্রতীক ও জনদরদী নেতা আবু তাহের ভারত

বেনাপোল প্রতিনিধি: আসন্ন বেনাপোল পৌর নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ও আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন বেনাপোল পৌরসভার সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। ঐতিহ্যবাহী বংশীয় ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তাঁর রয়েছে এক গৌরবোজ্জ্বল অবস্থান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি কিংবা অন্যায়ের প্রশ্রয়দাতা হওয়ার বিন্দুমাত্র বদনাম নেই। সততা, যোগ্যতা ও পরিচ্ছন্ন ইমেজ নিয়ে তিনি সর্বমহলে একজন সৎ ও জনদরদী নেতা হিসেবে পরিচিত।
জনসেবা ও মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত

কোনো প্রশাসনিক বা নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াচ্ছেন। করোনাকালীন সংকটে তিনি যেভাবে সাধারণ মানুষের ঘরে ঘরে সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন, তা এলাকাবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। যেকোনো ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায় ও দরিদ্র মানুষকে নিরলসভাবে সহযোগিতা করে থাকেন তিনি। বিশেষ করে, পবিত্র রমজান মাস এলেই তিনি মাসব্যাপী অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, যা স্থানীয় রাজনীতিতে এক বিরল মানবিক দৃষ্টান্ত।
আধুনিক বেনাপোল ও স্থলবন্দর উন্নয়নের রূপরেখা

জনগণের জীবনমান উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে তাঁর রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। বন্দরনগরী বেনাপোলে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জোরালো উদ্যোগ ও ভাবনা রয়েছে তাঁর।

এছাড়া প্রতিবছর বর্ষা মৌসুমে বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কোটি কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য নষ্ট হওয়ার স্থায়ী সমস্যা নিরসনে তিনি গভীর পরিকল্পনা গ্রহণ করেছেন। বন্দরের পানি নিষ্কাশনের আধুনিক ও টেকসই ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে একদিকে যেমন ব্যবসায়িক ক্ষতি কমবে, অন্যদিকে বেনাপোলের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি। তাঁর এই উন্নয়নমুখী ও জনবান্ধব চিন্তাধারা স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

hacklink satın al · casibom · casibom · casibom · marsbahis · marsbahis · marsbahis · marsbahis · holiganbet · holiganbet · kingroyal · kingroyal · meritking · meritking · meritking · meritking · klasbahis · klasbahis · makrobet · makrobet · mrbahis · mrbahis · nerobet · nerobet · ngsbahis · ngsbahis · redwin · redwin · restbet · restbet · holiganbet · holiganbet · holiganbet · holiganbet · jojobet · jojobet · lunabet · lunabet · lunabet · lunabet · savoybetting · savoybetting · jojobet · verabet · verabet · ibizabet · ibizabet · padişahbet · padişahbet · betlike · betlike · betmatik · betmatik · hiltonbet · hiltonbet · hiltonbet · casinoroyal · casinoroyal · enjoybet · enjoybet · tophillbet · tophillbet · tophillbet · timebet · timebet · betasus · betasus · betzula · betzula · betzula · enbet · enbet · extrabet · extrabet · betnamo · betnamo · betparibu · betparibu · galabet · galabet · ultrabet · ultrabet · süpertotobet · süpertotobet · ibizabet · ibizabet · piabellacasino · piabellacasino · norabahis · norabahis · candycasino · candycasino · teosbet · teosbet · matbet · matbet · holiganbet