মহাদেবপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আব্দুল আউয়াল

মাহবুব মহাদেবপুর :  নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আউয়াল। শুক্রবার সন্ধ্যে পর্যন্ত মণ্ডপগুলে ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম,ইউএনও মো.আরিফুজ্জাম,বৈষম্য বিরোধী ছাত্র নেতা বেলাল হোসেন,মেহেদী হাসান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য নওগাঁ জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে এবং সকলে উৎসবটি নির্বিঘ্নে উদযাপন করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *