তছলিম উদ্দীন, সাপাহার,নওগাঁ প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় নওগাঁর সাপাহারে পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় সাপাহার উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইউএনও সেলিম আহমেদ,এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের স¤প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যেেদর মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ গোলাম রাব্বানী,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ শামসুন্নাহার সুমি , উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আতাউর রহমান সেলিম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সহ নন-পিএফএস কৃষক-কৃষাণীরা সেখানে উপস্থিত ছিলেন।