মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেনাপোল বাজারের নিত্যহাটের ব্যবসায়ি সমিতি সংগঠনের নেতৃবৃন্দ । সম্প্রতি ওসি সুমন ভক্তর বদলী হওয়ায় তার স্থলাভিষক্ত হন বেনাপোল পোর্ট থানায় ওসি রাছেল হোসেন।
বুধবার বিকাল ৫ টার সময় নিত্যহাটের সভাপতি সৈয়দ আক্তার হোসেন বিপ্লব এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান, নিত্যহাট বাজার কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাপ্পি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা সহ সকল নিয়ম কানুন এর সহযোগিতা কামনা করেন । একই সুরে তাকেও দেশের বিরাজমান পরিস্থীতি সহ প্রকার সহযোগিতার আশ্বাস কামনা করেন।