বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সামাদ এবং বেনাপোল জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মজিদ মাওলানার শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁদের দেখতে ও কুশল বিনিময় করতে যান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
রোববার (২ জুলাই) বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি প্রতিনিধি দল অসুস্থ রোগীদের দেখতে যান। এ সময় নেতৃবৃন্দ তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
এ সময় প্রতিনিধি দলে আবু তাহের ভারতের সাথে আরও উপস্থিত ছিলেন: বেনাপোল পৌর বিএনপি সহসভাপতি নাসিমুল গনি বল্টু সাংগঠনিক সম্পাদক,আব্দুল আহাদ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুরসহ অন্যান্য স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ অসুস্থ রোগীদের পাশে থাকার এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।