বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি : ০৪-১০-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম পত্নিতলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে পত্নিতলা থানাধীন উমা মহেশপুর গ্রামের এর বাড়ির সামনে কতিপয় ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ১৭.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছালে ডিবি পুলিশ আসামি শ্রী বিশ্ন চন্দ্র (২৮) পিতা সুপথ বর্মন গ্রাম আলী দেওনা পুর্ব পাড়া থানা মহাদেপুর জেলা নওগাঁ কে আটক করে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি শ্রী বিশ্নু চন্দ্রের হেফাজত হতে ১৩ পাতায় ১০ টি করে মোট ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামি বিশ্নু চন্দ্র সহ অজ্ঞাত দুজন মাদক কারবারীদের বিরুদ্ধে বিরুদ্ধে পত্নিতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।