জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলেধরতে COP31-এ অংশ নিচ্ছে লিডার্স আনতালিয়া, তুরস্ক | ৯–২০ নভেম্বর ২০২৬

জয়দেব জোদদার : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীরঅভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম এবং জলবায়ুন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জাতিসংঘেরজলবায়ু সম্মেলন COP31-এ অংশগ্রহণ করছে বাংলাদেশের বেসরকারিউন্নয়ন সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ডঅ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি লিডার্স । আগামী ৯ থেকে ২০নভেম্বর ২০২৬ তারিখে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনেLEDARS-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

প্রতিনিধিদলে রয়েছেন LEDARS-এর নির্বাহী পরিচালক মোহন কুমারমণ্ডল, পরিচালক (প্রোগ্রাম) এ.বি.এম. জাকারিয়া এবং প্রকল্প কর্মকর্তাইভানা আফরিন। সম্মেলনের পুরো সময়জুড়ে প্রতিনিধিদলটি বিভিন্নআন্তর্জাতিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং এবংদ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকাবাংলাদেশের দক্ষিণ–পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষেরজীবন–জীবিকা, অভিযোজন কৌশল, স্থানীয় নেতৃত্বে জলবায়ু কার্যক্রম, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থা রূপান্তরেLEDARS-এর অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশীজনদের সামনে তুলেধরাই এই অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য।

COP31-এর মূল সম্মেলনস্থলে ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী বুথনম্বর ২০–এ LEDARS-এর কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ, স্থানীয় পর্যায়েরঅভিযোজন মডেল এবং অর্জিত অভিজ্ঞতা তুলে ধরা হবে। এই বুথেরমাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেমতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

সম্মেলনে LEDARS-এর একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ হচ্ছেজাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন(UNFCCC)-এর আনুষ্ঠানিক সাইড ইভেন্টে। আগামী ১৮ নভেম্বরসন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ZERZEVAN-এর সাইডইভেন্ট রুম ৩–এ “Transforming Agriculture and Food Systems” শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হবে। CGIAR, Solidaridad এবং LEDARS যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতেLEDARS-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল প্যানেলআলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটেকৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর, টেকসই কৃষি, স্থানীয় জনগোষ্ঠীরঅভিযোজন এবং অন্তর্ভুক্তিমূলক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিভিন্নদিক আলোচনায় গুরুত্ব পাবে।

এ ছাড়া ১৯ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ প্যাভিলিয়নে“Locally Led Adaptation in Action: Linking Community Priorities with Policy and Finance” শীর্ষক একটি বিশেষআলোচনা অনুষ্ঠিত হবে। LEDARS, NACOM, ICIMOD এবংবাংলাদেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) যৌথভাবেএ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে স্থানীয় জনগোষ্ঠীর অগ্রাধিকার ওঅভিজ্ঞতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক নীতি, পরিকল্পনা এবংজলবায়ু অর্থায়নের কার্যকর সংযোগ প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

সম্মেলন চলাকালে LEDARS প্রতিনিধিদল বিভিন্ন আন্তর্জাতিকবেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠানএবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবে।এসব বৈঠকের মাধ্যমে জলবায়ু অভিযোজন, পানি ও স্যানিটেশন, জীববৈচিত্র্য সংরক্ষণ, ম্যানগ্রোভ পুনরুদ্ধার, ব্লু কার্বন, টেকসই জীবিকাএবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ ওভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করা হবে।

LEDARS দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম উপকূলীয় অঞ্চলেজলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি, টেকসই জীবিকা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাসএবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত এই সংস্থাটি ২০২৩ সালে পানিবিষয়কউদ্যোগের জন্য মর্যাদাপূর্ণ Zayed Sustainability Prize অর্জন করে।

LEDARS-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, “জলবায়ুপরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন উপকূলীয় ও প্রান্তিকজনগোষ্ঠীর মানুষ। অথচ জলবায়ু নীতি ও অর্থায়ন বিষয়ে আন্তর্জাতিকসিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অভিজ্ঞতা ও অগ্রাধিকার সবসময়যথাযথ গুরুত্ব পায় না। আমরা COP31-এ বাংলাদেশের উপকূলীয়জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ের অভিযোজন উদ্যোগ এবংজলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে চাই। একই সঙ্গে স্থানীয় পর্যায়েঅর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে বিনিময়এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে চাই।”

COP31-এ LEDARS-এর এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশেরউপকূলীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর আন্তর্জাতিক জলবায়ু আলোচনায়আরও জোরালোভাবে তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ের কার্যকরউদ্যোগগুলোকে বৈশ্বিক সহযোগিতা ও অর্থায়নের সঙ্গে সংযুক্ত করারপ্রত্যাশা করছে সংস্থাটি।

 

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *