রাজনীতির অন্দরমহলের এক প্রভাবশালী মানুষ-আবদুল আউয়াল মিন্টু

কালের সংবাদ ডেস্কঃ আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের রাজনীতির অন্দরমহলের এক প্রভাবশালী মানুষ হিসেবে পরিচিত। চাকরি, ব্যবসা এবং রাজনীতি তিন ক্ষেত্রেই সফলতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অনেকদিন হলো বিএনপির রাজনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৯৮৫ সন থেকে রাস্তায় গণতন্ত্রের জন্য লড়াই করছি। নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে দাবি তার। বলেন, আমি কাজ করতে পছন্দ করি। এখন যে কাজ করছি ওখানেও (আওয়ামী লীগে) একই কাজ করেছি।

আবদুল আউয়াল মিন্টু নিজের জীবনের পেছনে তাকিয়ে কোনো অনুশোচনা বা দুঃখবোধ নেই তার।

অর্থনীতি, সমাজ, রাজনীতি, মানুষে মানুষের সম্পর্ক প্রতিটি আঙ্গিকেই পরিস্থিতি আগে থেকে খারাপ হয়েছে বলে মনে করেন তিনি।

আমাদের বুদ্ধিজীবীরা হয়ে গেছে বিবৃতিজীবী, ব্যবসায়ীরা হয়ে গেছে লুণ্ঠনকারী ও দুর্নীতিবাজ। রাজনৈতিক দুর্নীতিবাজদের সঙ্গে একত্রিত হয়ে তারা লুণ্ঠন ছাড়াতো কিছু করছে না। কতোজন ভালো ব্যবসায়ী এখন টাকা কামাচ্ছে? যারা রিয়েলি ভালো ব্যবসায়ী এমন কয়জন আছে। আমি তো খুব কম দেখি।

তিনি বলেন, সমাজে কিছু লোক থাকা দরকার নিরপেক্ষ। যেমন জয়প্রকাশ নারায়ণ। তিনি যখন কথা বলতেন ভারতের সবদলের লোকেরা তা শুনতো। আমাদের দেশে তেমন লোক কোথায়?

আমি যখন আওয়ামী লীগে ছিলাম সরাসরিই ছিলাম। তখনতো বিএনপির সঙ্গে মেলামেশা করতে আমার কোনো অসুবিধা হয়নি।

আবার যখন বিএনপিতে আসছি তখনো আওয়ামী লীগের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এমনতো না যে যোগাযোগ ছিল না। কিন্তু এখন রাজনীতির মাধ্যমে সমাজটাকে যেভাবে বিভক্ত করা হয়েছে একপক্ষের সঙ্গে থাকলে আরেকপক্ষের সঙ্গে যোগাযোগ রাখাই বড় মুশকিল। তাহলে মনে করবে আপনি ওই দলে যাচ্ছেন, আপনাকে আর বিশ্বাস করবে না। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, ‘তখন আপনার আমও যাবে ছালাও যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *