শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ যশোরের কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়ন এবং ৮নং সুফলকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত দুটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়াও পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মকবুল হোসেন মুকুল, আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজসহ উপজেলা ও পৌর এবং দুটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।