শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩০ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ১১টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, যশোর-৬ কেশবপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহসভাপতি ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্র দলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্র দলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন-সহ উপজেলা, পৌর ও ১১টি ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীবৃন্দ।