ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-২ আসনে বেসরকারী ভাবে জামায়াতের প্রার্থী ইঞ্জি. এনামুল হক বিজয়ী

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৪৭ নওগাঁ-২ আসনে (পত্নীতলা-ধামইরহাট) বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা প্রতিকে ১লক্ষ ৪০ হাজার ৪৪৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক এমপি সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ১লক্ষ ৩৩ হাজার ৯৯৪ ভোট।

এদিকে জামায়াতে ইসলামের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা প্রতিকে পোষ্টাল ভোট পেয়েছেন ১হাজার ৭৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) এর প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতিকে ৫৩৯ ভোট পেয়েছেন।

উল্লেখ্য নওগাঁ-২ আসনটিতে ২টি উপজেলা (পত্নীতলা-ধামইরহাট), কেন্দ্র ১২৪টি, মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *