নওগাঁয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথ বাহিনীর চেকপোস্টসমূহ পরিদর্শনে এসপি তারিকুল 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথ বাহিনীর চেকপোস্টসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত ও নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল ও চেকিং জোরদারের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *