নওগাঁসহ তিন জেলায় নতুন ডিসি

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক (ডিসি) দিয়েছে অন্তর্বতী সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে এতদিন চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। আর নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডিসি পদে রদবদল আনলো সরকার।
এর আগে গেল ১৫ সেপ্টেম্বর কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের বদলি করে পদন্নোতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ
তার আগে গত ২৫ অগাস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় নতুন ডিসি দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *