বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

রহমান বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক মোঃ ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বেনাপোল এলাকার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, খেলাধুলার প্রতি তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করেন

আলোচনায় বক্তারা বলেন, বেনাপোল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরিএজন্য নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে ওয়াহিদ বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেনতিনি বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেইক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে

সৌজন্য সাক্ষাৎ শেষে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *