বেনাপোলে পৃথক ভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: মহান একুশ উদযাপন উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় বেনাপোলে পৃথক ভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেছেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি। শনিবার (২১ ফেব্রুয়ারী) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বেদীতে এ পুস্প স্তবক অর্পন করেন।

শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বেনাপোল পৌর বিএনপির যুবদল, কৃষক দল, মৎসজীবি দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সকল অঙ্গও সহযোগিী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন বিনম্্র শ্রদ্ধায়।

অপরদিকে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারন সম্পাদক আবু তাহের ভারত এর নেতৃত্বে বেনাপোল হাইস্কুলে শহীদ বেদীতে  পুস্পস্তবক অর্পন করেন । এসময় পৌর ৯টি ওয়ার্ড এর নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।

এছাড়া বেনাপোল বলফিল্ড মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বেনাপোল দিঘিরপাড় সানরাইজ স্কুলের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক এনামুল হক এর নেতৃত্বে শিক্ষকবৃন্দ ও পুস্পস্তবক অর্পন করেন বিনম্র শ্রদ্ধার সাথে। এছাড়াও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল স্কুল হাইস্কুল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বেনাপোল হাইস্কুল ও কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলাদা আলাদা  ভাবে পুস্পস্তবক অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *