মেলান্দহ উপজেলায় মানসিক প্র’তি’ব’ন্ধী নারীর ম’র’দেহ উ’দ্ধা’র

জাহিদ হাসান, (জামালপুর) মেলান্দহ: জামালপুর মেলান্দহ উপজেলায় বেবী আক্তার (৪৭) নামে এক মানসিক প্র’তি’ব’ন্ধী নারীর ম’র’দেহ উ’দ্ধা’র করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার একটি কলাবাগান থেকে তার ম’র’দে’হটি উ’দ্ধা’র করা হয়।

নি’হ’ত বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের বাসিন্দা সুজাউদ্দৌলার মেয়ে। নি’হ’তের ভাই লিটন মিয়া জানান, সোমবার রাত থেকে তার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে কলাবাগানে একটি লা’শ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে বেবী আক্তারের ম’র’দেহ শ’না’ক্ত করেন। এ সময় দেখা যায়, তার পরনে কোনো কাপড় ছিল না এবং শরীরে আ’ঘা’তের চি’হ্ন রয়েছে।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘ’ট’নাস্থ’লে গিয়ে ম’র’দেহ উ’দ্ধা’র করে থানায় নিয়ে যায়। লিটন মিয়া আরও জানান, তার বোনের সঙ্গে কারও শ’ত্রু’তা ছিল না। তবে কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের আঁধারে বেবী আক্তারকে ধ’র্ষ’ণের উদ্দেশ্যে অ’পহ’রণের চে’ষ্টা করে। ওই সময় তাকে হাতেনাতে আ’ট’ক করে পুলিশের মাধ্যমে আ’দা’লতে সোপর্দ করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেবী আক্তারকে হ’ত্যা করা হয়ে থাকতে পারে। মৃ’ত্যু’র সঠিক কারণ নির্ণয়ের জন্য ম’রদে’হটি ময়’নাত’দ’ন্তের উদ্দেশ্যে জামালপুর ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘ’ট’নায় এখনো কোনো লিখিত অ’ভি’যোগ পাওয়া যায়নি। অ’ভি’যোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এর আগেও ওই নারীর বি’রু’দ্ধে ধ’র্ষ’ণচে’ষ্টার অ’ভি’যোগে একটি মা’মলা দায়ের করা হয়েছিল, যেখানে একজন আ’সা’মি বর্তমানে কা’রাগা’রে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *