মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬সেপ্টেম্বর) ১৫ নম্বর ধানমন্ডি আমিন সেন্টারের ষষ্ঠ তলায় অনুষ্ঠিত সাংবাদিকদের মিলন মেলায় দেশের সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক, কবি মোহাম্মদ আককাস আলী। জেলা ও উপজেলার বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আজকের বসুন্ধরা পরিবারের প্রধান তাঁর হাতে এই বিজয়ী ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোছা. শাহানা বেগম।
প্রধান আলোচক হিসাবে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো.সোহেল রানা,উদ্বোধক হিসেবে,দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক মো.নাজমুল হক সরকার,বিশেষ অতিথি হিসাবে,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক মো.শামীমুর রহমান শামীম,বিএনপির কেন্দ্র কমিটির সদস্য এ্যাড.ওয়াহিদুজ্জামান দিপু,দৈনিক আজকের বসুন্ধরা সহ-সম্পাদক মো.শামছুল হক শাহীন প্রমুখ। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র প্রতিনিধি সাইদুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি দেশের জেলা উপজেলার সাংবাদীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে।