সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্ এর ২০২৫-২৭ নির্বাচন সম্পন্ন

কাজি  রবি উজ্জামান, নিউ ইয়ার্ক প্রতিনিধি: সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্ এর ২০২৫-২৭ মেয়াদে জনাব লিয়াকত আলী সভাপতি , কাজী রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক ও  বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসির  কোষাধ্যক্ষ নির্বাচিত।

গত ১৬ ই নভেম্বর ২০২৫ ইং তারিখ  রোজ রবিবার, ব্রঙ্কসে সামাজিক সংগঠন “সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ ইং গঠনের লক্ষে নিবার্চন অনুষ্ঠিত হয়। বেলা ১১:০০ টা থেকে ৪: পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলে।

সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ ইং গঠনের লক্ষে নিউইর্য়কাস্হ নিউ ইয়ার্ক সিনিয়র এ‍্যাডাল্ট ডে-কেয়ার, ওয়েষ্টচেস্টার এভিনিউ ব্রঙ্কসে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, সঞ্চালনায় ছিলেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব বিজয় কৃষ্ণ সাহা।
নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার খবির উদ্দিন ভুঁইয়া, নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল বাকী, নির্বাচন কমিশনার প্রকৌশলী আব্দুল খালেক, নির্বাচন কমিশনার মো: জাহাঙ্গীর হোসেন।

একই পদে একাধিক পদপ্রার্থী না থাকায় আলোচনার ভিত্তিতে ২০২৫-২০২৭ মেয়াদে কার্যকরী কমিটি গঠনের জন্য, নির্বাচন কমিশন’২০২৫ সকলের মতামত জানতে চান।

আলোচকরা সংগঠনটির বিগত দিনের ধারাবাহিক কার্যক্রমে  সন্তুষ্টি প্রকাশ করেন। নির্বাচন কমিশনারদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগীতা করতে উপস্থিত সদস্যদের কাছে বিভিন্ন পদে নাম প্রস্তাব করতে পরামর্শ চান। প্রস্তাবের বাস্তবতা ও প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা করেন সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, লিয়াকত আলী, খবির উদ্দিন ভূঁইয়া, খন্দকার আব্দুল বাকী, মনজুর আহমেদ, সাঈদ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ শাহজাহান, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, মনজুর চকদার ।
উপস্থিত থেকে আরো মতামত প্রদান করেন  বীর মুক্তিযোদ্ধা সরদার জাহানগীর আলম , কর্পোরাল ( অব:) আব্দুল মতিন, মো: মমতাজ উদ্দিন,  রেজাউল করিম, বদরুল হক, সাঈদ ইসলাম, কাজী রবি-উজ্জামান।

সদস্যদের মতামত এর ভিত্তিতে যথাক্রমে জনাব লিয়াকত আলী কে সভাপতি , কাজী রবিউজজামান কে পূনরায় সাধারণ সম্পাদক ও  বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসির কে কোষাধ্যক্ষ পদে প্রার্থী প্রস্তাব করলে সকলে করতালির মাধ্যমে সম্মতি জানান।

প্রধান নির্বাচন কমিশনার ২০২৫-২৭ মেয়াদে লিয়াকত আলী সভাপতি , কাজী রবিউজজামান সাধারণ সম্পাদক ও  বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসির কে কোষাধ্যক্ষ ঘোষণা করে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুপারিশ করেন।

অত:পর সকলের সুস্থতা কামনা, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি , বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম সাহেবের উমরাহ হজ্জ যাএা ,  সংগঠনের প্রায়াত সদস‍্য স্মরণ সহ নব নির্বাচিত সদস্যদের মাধ‍্যমে সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হাজী আব্দুস ছালাম।

এতে অংশগ্রহণ করেন মো: বজলুল হক, মো: সোবাহান,মো: খুরশিদ আলম, রহমান উদ্দিন, খন্দকার গোলাম মোস্তফা, তৌহিদুর রহমান, রেজাউল করিম,আব্দুর সামাদ, লাল মিয়া, মো: আব্দুল রশিদ, মো: আতাউর রহমান, আব্দুল লতিফ, দোলন খান, আলম মোহাম্মদ, মো: সানাউল্লাহ, শচীন্দ্র নাথ সরকার, রামেন্দ মালাকার, আব্দুল লতিফ, মোহাম্মদ রহমান, এম এ জলিল, ইব্রাহিম, মিয়া মাসুদ, মো: টি হোসেন, শংকর, সুনীল কুমার অধিকারী, পান্না লাল সাহা, শহিদুল ইসলাম, আজিজুল হক,  জহুরুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, মোঃ ফজলিম উদ্দিন, মোঃ আতিকুর রহমান, মো: জালাল উদ্দিন, মনসুর রহমান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *