কালাইয়ে জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার ও মাহফিল

মোঃ মোকাররম হোসাইন কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯মার্চ)বিকালে মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাত্রাই ইউনিয়ন আমির আমীর হাফেজ মাওলানা  আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন  জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া। তিনি বলেন মাহে রমজানের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকল জনশক্তিকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য এস এম রাশেদুল আলম সবুজ, কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান, ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাওলানা মোঃ মাহমুদুল হাসান তিনি বলেন রোজা হচ্ছে মুমিনদের প্রশিক্ষণ এ প্রশিক্ষন নিয়ে আমাদের  আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিবেদিত করতে হবে। এছাড়াও জেলা জামায়াত নেতা মাওলানা মোঃ আব্দুর রহিম, মিজানুর রহমান, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারি অধ্যাপক মোঃ আব্দুল আলীম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, আক্কেলপুর পৌর জামায়াতের আমির মোঃ জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ জাকারিয়া হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *