জয়পুরহাটে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে।

আজ বুধবার (২৪জানুয়ারি) সকালে কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন মাঠে জয়পুরহাট সদর উপজেলা আয়োজিত মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ফজলে ওয়াহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল আলম প্রমুখ। মেলায় মোট ১৭ টি স্টল অংশ নিয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলায় এ মেলার মুল লক্ষ্য। আগামীকাল মেলার শেষ দিনে শেষ্ঠ স্টল কে পুরস্কৃত করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *