সিংড়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ভেকুর কন্টাকটারের মৃত্যু

বেল্লাল হোসেন বাবু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ফসলী জমিতে ভেকু মেশিন মাটি কেটে পুকুর খনন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি বহনকালে ড্রাম ট্রাকের মোঃ হেলাল উদ্দিন (৩৮) নামে এক ভেকুর কন্টাকটারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় তালঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষীরপোওতা গ্রামের মৃত মুনছের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালঘড়িয়া গ্রামে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খনন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি বিক্রয় মিটিয়ে নেয় হেলাল উদ্দিন,ড্রাম ট্রাকের মাটি ফেলানো দেখাতে গিয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত ও তার মাথার খুলি বেড়িয়ে পরে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পরে ভেকুর ড্রাইভার দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরে লোকজন নিহতের লাশটি তাহার নিজ বাড়িতে নিয়ে যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *