জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  সোমবার ( ২১ সেপ্টেম্বর ২০২৬)এক বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টি ( বিজিপি)’র সভাপতি এমএ আলীম সরকার ও সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য বলেন,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। পরিবহন, কৃষি, শিল্প ও পণ্য উৎপাদনসহ অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সরকার ২১ সেপ্টেম্বর ২০২৬,থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর ফলে ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আমরা জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এমএ আলীম সরকার ও অমূল্য কুমার বৈদ্য আরও বলেন, জনগণের যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যে নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর নতুন করে দুর্ভোগ চাপিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম আরও বাড়বে এবং জনজীবন চরম সংকটে পড়বে।

তিনি বলেন, জনগণের পকেট কেটে রাষ্ট্র পরিচালনার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *