মহাদেবপুরে বাথরুমে মানসিক ভারসাম্যহীন মহিলার গলাকাটা লাশ

মোঃ এমদাদুল হক দুলু, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির বাথরুমের ভেতর থেকে নার্গিস বেগম নিপুন (৪৩) নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নার্গিস বেগম উপজেলার চক দৌলত গ্রামের মৃত নাসির উদ্দীনের মেয়ে ও উপজেলা সদরের মৃত আনোয়ার হোসেন সোনারের স্ত্রী ছিলেন। সে দীর্ঘদিন থেকে সদরের মডেল স্কুল মোড়ে মায়ের বাসায় মায়ের সাথে থাকতেন। নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, এদিন সকাল ৭ টার দিকে বাসার ভিতরেই বাথরুমে যায় নিপুন। ফিরতে অনেক দেরী হওয়ায় তার মা মেরিনা রহমান বাথরুমে গিয়ে মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। এ সময় তিনি কোরআন শরীফ পড়ছিলেন বলে জানান তিনি। তিনি আরো জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন। তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তফা আলীমের কাছে চিকিৎসা করাচ্ছিলেন। এর আগেও সে দু’বার আতœহ্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে কিচেন থেকে বটি নিয়ে এসে সে নিজেই নিজের গলা কেটে আতœহত্যা করেছে এমনটি তার ধারণা করছেন তিনি। মাস তিনেক আগে স্বামীর সাথে ডির্ভোস হয় নার্গিসের। ডির্ভোসের মাস দেড়েক পর ওই স্বামীর মৃত্যু হলে সে আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *