মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : মঙ্গলবার ৮অক্টোবর শারদীয় দূর্গাপূজা ২০২৪ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলশেডে শারদীয় দূর্গাপূজা ২০২৪ উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা/২০২৪ উপলক্ষে পুলিশের দায়িত্ব পালনকালে করণীয়-বর্জনীয় সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।