বদলগাছীতে দুঃস্থ নারী কর্মিদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ. নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের অধিনস্থ দুঃস্থ নারী কর্মিদের মধ্যে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। দীর্ঘ ৪ বছর ধরে ৮০ জন নারী কর্মি এ প্রকল্পে কর্মরত ছিলেন। বর্তমানে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার সুবোধ কুমার আচার্য্য, সোনালী ব্যাংক ম্যনেজার এস এম রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো, সেকেন্দার আলী মন্ডল। অনুষ্ঠান শেষে ৮০ দুঃস্থ নারী কর্মিদের মাঝে প্রত্যেককে ১ লাখ ২১,৪৪৩ টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *