মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুুতি মূলক সভা, গত ২২ আগস্ট শুক্রবার সকাল দশটার সময় মাগুরা ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউট কার্যালয়ে, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মাগুরা জেলা শাখার আয়োজনে, অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরে আলম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক খুলনা বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব আঃ রাজ্জাক, সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মাগুরা জেলা শাখা।
এ সময় প্রধান অতিথি নূরে আলম দীপু বলেন পল্লী চিকিৎসক এমন একটা পেশা যা এদেশের খেটে খাওয়া মানুষের অসুস্থতার পাশে সর্বপ্রথম আমরা গিয়ে দাঁড়ায়। অথচ আমাদেরই মূল্যায়ন করা হয় না। আমরা চাই সরকার এদেশের পল্লী চিকিৎসকদের সঠিক মূল্যায়ন করবেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন, সবুজ আলী, সভাপতি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কেন্দ্রীয় কমিটি, তিনি বলেন, দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল করার জন্য আপনাদের এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগ। সঞ্চালনায় ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, আবু বক্কর মোল্লা টোকন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, গৌতম শেখর, মোঃ সালাউদ্দিন মোল্লা, সজল, ইমরান, বিকাশ, নাদের, বাদশা, তিলাম হোসেন, মতিয়ার, সাইদ, সোহাগ, ওয়াহিদ মুরাদ হোসেন সহ আরো নেতৃবৃন্দ।